
চেয়ারম্যান স্যারের বাণী
অধ্যাপক ডা. মো. নাহিদ খুররম চৌধুরী
চেয়ারম্যান; বিডিএস, ডিডিএস; সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব.), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সম্মানিত অভিভাবকমণ্ডলী এবং শুভানুধ্যায়ী,
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি আদর্শ সমাজ গঠনের মূল চাবিকাঠি। শুধু পাঠ্যপুস্তকীয় জ্ঞান অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; বরং একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি একঝাঁক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পেছনে না ছুটে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য, উন্নত শৃঙ্খলা এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে আমরা শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্বের সম্মিলিত প্রচেষ্টায় আন্তরিক মোবারকবাদ জানাই।
আমি আশা করি, আমাদের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের পথচলা সুন্দর ও গৌরবময় হবে।
প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকমণ্ডলী এবং শুভানুধ্যায়ী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি আদর্শ সমাজ গঠনের মূল চাবিকাঠি। শুধু পাঠ্যপুস্তকীয় জ্ঞান অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; বরং একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি একঝাঁক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পেছনে না ছুটে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য, উন্নত শৃঙ্খলা এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে আমরা শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্বের সম্মিলিত প্রচেষ্টায় আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আশা করি, আমাদের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের পথচলা সুন্দর ও গৌরবময় হবে। প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
































